বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আজাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : আজাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪ ৩:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, এখন সময় এসেছে একটি সুখী সমৃদ্ধ ও আধুনিক স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করার। এক্ষেত্রে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় অতীতের মতো ছাত্রজনতাকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের সিংদী বাজারে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে নিহতদের মাগফিরাত কামনায় এই অনুষ্ঠান হয়।

নজরুল ইসলাম আজাদ বলেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট ও স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে। কিন্তু স্বৈরাচারের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। তবে ছাত্রজনতার সম্মিলিত শক্তির কাছে পতিত স্বৈরাচারের দোসররা আবারও পরাজিত হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, দীর্ঘ দিন ক্ষমতা জবরদখলকারী আওয়ামী লীগ সরকারের দুর্নীতি আর লুটপাটে দেশ আজ রসাতলে চলে গেছে। যার প্রমাণ আজিজ-বেনজীরদের হাজার কোটি টাকার দুর্নীতি।

বিএনপির এ নেতা আরও বলেন, অর্থনীতির দুরবস্থা বিরাজ করছে। জাতির জন্য এর চেয়ে ঘন অমানিষা আর কখনও আসে নাই। আমাদের সমস্ত আশা-আকাঙ্ক্ষা সব দিক থেকে বিপন্ন করে দেওয়া হয়েছে। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে। ৫ আগস্ট ফফ্যাসিস্ট শেখ হাসিনার নির্মম পতন হয়েছে। আগামীতে সুন্দর নির্বাচনের মাধ্যমে সুখী সমৃদ্ধ স্বয়ংসম্পন্ন বাংলাদেশ গড়তে হলে সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত এবং আহতদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের পরিচালনায় আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, আড়াইহাজার থানা যুবদলের সেলিম মিয়া, খোরশেদ আলম, আড়াইহাজার থানা ছাত্রদলের মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আলমগীর হোসেন, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাবলু, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ