বোধিরাজ্যে অধিবাস বই সহ ৫ টি বইয়ের পাঠ উম্মোচন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ১২:৪১ পূর্বাহ্ণ

মো. মঞ্জুর হোসেন ঈসা,বিশেষ প্রতিনিধি
বিশিষ্ট গবেষক ও চিন্তক উত্তম দেবনাথ এর ” বোধিরাজ্যে অধিবাস” বইয়ের পাঠ উম্মোচন হয় ঐতিহাসিক অমর একুশে বইমেলায় মোড়ক উন্মোচন মঞ্চে ২৮ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার বিকেল ৪ ঘটিকার সময়।
মোড়ক পাঠ উম্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম।

আরো উপস্থিত ছিলেন প্রফেসর মুহাম্মদ নজরুল ইসলাম তামেজী।
জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা’র পরিচালনায় আরো উপস্থিত বইয়ের লেখক উত্তম দেবনাথ।
এসময় আরো ৪ টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আমেরিকার প্রবাসী লেখক কবি সুরাইয়া হক এর বই ” তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ” বইয়ের লেখক এর অনুপস্থিত এর কারনে অনুভূতি প্রকাশ করেন লেখিকার বড় ভাই প্রফেসর কামরুল ইসলাম ও ননদ কবি হাসিনা সুলতানা ইডেন। ছড়াকার ইলোরা সোমা’র “স্কুল ছুটি “।কবি সুবর্ণা দাস এর ” শেষ বিকেলের রোদ”
কবি দিলরুবা হাসান এর ” অনুভূতির ছোঁয়া”।

এছাড়াও শাহ্ সাবরিনা মোয়াজ্জেম এর ” বুনো”এবং ভারতের প্রখ্যাত ছড়াকার ও কবি তারা শংকর চক্রবর্তী এর ” ছড়া আমার স্বদেশভূমি” বই নিয়ে বিশদ আলোচনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কবি হাসিনা মমতাজ হাসি,কবি মুক্তা পারভীন, ড.শরীফ সাকি সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জনতার আওয়াজ/আ আ