বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ এক যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১০, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১০, ২০২২ ১১:৫৯ পূর্বাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা॥
ভোলার বোরহানউদ্দিনে ২৫০ পিচ ইয়াবাসহ মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ডের জনৈক মো. নেছার উদ্দিনের বসত বাড়ির দক্ষিণ পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মো. মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর ১ নং ওয়ার্ডের কালিগঞ্জ এলাকার মো. হারুন আর রসিদের ছেলে। সে একজন চিহ্নিত আন্ত: জেলা মাদক ব্যবসায়ী বলে পুলিশ জানিয়েছেন।
রোবরার (১০ এপ্রিল) বেলা ১১ টার দিকে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির বলেন, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন পৌরসভা ৪ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে জনৈক মো. নেছার উদ্দিনের বসত বাড়ির দক্ষিণ পাশে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের উপর থেকে মো. মারুফ মোরশেদ ওরফে আকাশ নামের এক যুবককে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ