বোলারদের লড়াই ধোপে টিকলো না, হেরেই মাঠ ছাড়লো বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বোলারদের লড়াই ধোপে টিকলো না, হেরেই মাঠ ছাড়লো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, নভেম্বর ৪, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

আগে ব্যাটিং করে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বল হাতে বোলাররা চেষ্টা করেছিলেন লড়াই করার। পাকিস্তানের ৫ উইকেটও নেন তারা। কিন্তু পুঁজি যথেষ্ট না হওয়ায় শেষ পযর্ন্ত বোলারদের লড়াই কাজে লাগেনি। ২৫.১ ওভার বাকি থাকতেই টাইগ্রেসদের দেয়া ৮২ রানের লক্ষ্য টপকে যায় পাকিস্তান। নাহিদা আক্তার একাই নেন ৩ উইকেট আর ফাহিমা খাতুনের শিকার ১ উইকেট।

৮১ রানেই শেষ বাংলাদেশ

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের মেয়েদের বোলিং তোপে মাত্র ৮১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। মিরপুরে এদিন টাইগ্রেসদের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ফাহিমা খাতুন। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন সাদিয়া ইকবাল। এছাড় ৩টি করে উইকেট নেন পাকিস্তান অধিনায়ক নিদা দার ও উম্মে-ই হানি।

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ নারী দল। ৪৭ রানেই ফিরে গেছেন ৫ টাইগ্রেস ব্যাটার।

সর্বশেষ ১৩ রান করে পাকিস্তান অধিনায়ক নিধা দারের বলে বোল্ড হয়ে ফেরেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং করবে বাংলাদেশ নারী দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে।

এখন পর্যন্ত ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ । যেখানে দুই দলেরই জয় সমান ছয়টি করে।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, শামীমা সুলতানা, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ