ব্যারিস্টার জমিরউদ্দিনের স্ত্রী মারা গেছেন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্যারিস্টার জমিরউদ্দিনের স্ত্রী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ২, ২০২৩ ৫:১৮ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের স্ত্রী নুর আকতার সরকার মারা গেছেন।

মঙ্গলবার (২ মে) বেলা ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আজ বাদ মাগরিব ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে দিনাজপুর নিয়ে যাওয়া হবে মরদেহ। বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শায়রুল বলেন, মৃত্যুর সংবাদ পেয়ে মরহুমের বাসায় ছুটে যান বিএনপি আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া ছিলেন পল্লীউন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ অন্য আইনজীবীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ