ব্রডব্যান্ড চালু হতে পারে আজ রাতে: জুনাইদ আহমেদ পলক - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রডব্যান্ড চালু হতে পারে আজ রাতে: জুনাইদ আহমেদ পলক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২২, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২২, ২০২৪ ৩:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

বাংলাদেশে সরকার বলছে, সারাদেশে আজ রাতেই ব্রডব্যান্ড লাইন স্বাভাবিক হতে পারে।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন, দেশব্যাপী ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে।

গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে ঢাকাসহ সারাদেশের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়, যা এখনও চালু হয়নি।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকার দাবি করেছে। যদিও ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল, সেটিও গত পাঁচদিনে চালু হয়নি।সূত্রঃ বিবিসি বাংলা

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ