ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। পরিবর্তিত নির্বাচনী এলাকাগুলোর মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন। পূর্বের সীমানা অনুযায়ী জেলার আশুগঞ্জ ও সরাইল উপজেলার সঙ্গে নতুন করে যুক্ত করা হয়েছে বিজয়নগর উপজেলার দুইটি ইউনিয়ন— বুধন্তি ও চান্দুরা। সার্বিকভাবে নির্বাচনী এলাকাটির নতুন সীমানা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

গণমাধ্যমকে রুমিন ফারহানা জানান, নতুনভাবে অন্তর্ভুক্ত অঞ্চলগুলো আগে থেকেই ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনী এলাকারই ছিল। নবম জাতীয় নির্বাচনের আগে এলাকাটি পুনর্বিন্যাস করে এক-এগারো’র সেনাসমর্থিত সরকারের সাবেক সিইসি ড. শামসুল হুদা কমিশন। অঞ্চলগুলো ফের ব্রাহ্মণবাড়িয়া-২ এ ফেরাটা স্বস্তির।

তিনি জানান, ভোটার সংখ্যা, ভৌগলিক অবস্থান ও যাতায়াত ব্যবস্থার নিরিখে অঞ্চলগুলো অন্য নির্বাচনী এলাকায় থাকার কোনো কারণ নেই। ইসির পুনর্নিধারিত এ সীমানা যথার্থ।

তবে, ইসির প্রস্তাবনা অনুযায়ী চূড়ান্ত গেজেটে স্থান পায়নি বিজয়নগরের হরষপুর ইউনিয়ন। এই ইউনিয়নটিও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে অন্তর্ভুক্ত হবার কথা ছিল।

উল্লেখ্য, সীমানা পুনঃনির্ধারণে গাজীপুরে একটি আসন বেড়েছে এবং বাগেরহাটে একটি আসন কমেছে। গাজীপুরে নতুন সংসদীয় আসন গাজীপুর-৬। আর বাগেরহাট-৪ আসনটি বাদ দেয়া হয়েছে। সেই আসনে থাকা মোড়লগঞ্জ ও শরণখোলা উপজেলা বাগেরহাট-৩ আসনের সঙ্গে যোগ করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ