ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)আব্দুস সাত্তার ভূঁইয়া জয়ী - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)আব্দুস সাত্তার ভূঁইয়া জয়ী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ১, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিকভাবে নির্বাচিত হয়েছেন। কলারছড়ি প্রতীকে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৮১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) পেয়েছেন ৯ হাজার ৫৮০ ভোট।

এ ছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ‘নিখোঁজ’ আবু আসিফ আহমেদ মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২৩৮ ভোট এবং জাকের পার্টির জহিরুল হক জুয়েল (গোলাপ ফুল) পেয়েছেন ১ হাজার ৪২৭ ভোট। জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংসদ থেকে পদত্যাগের পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ ছাড়েন আব্দুস সাত্তার ভূঁইয়া। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। দলের নির্দেশনার বাইরে গিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপনির্বাচনে অংশ নেন। যদিও আওয়ামী লীগ এ আসনে প্রার্থী দেয়নি। তবে দলটির তিনজন নেতা স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করলেও পরে তারা প্রত্যাহার করে নেন। এর ফলে সাত্তার ভূঁইয়া জিতবেন তা অনুমেয় ছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ