ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ যাওয়া নিয়ে উপহাস করায় তর্কবিতর্ক, সংঘর্ষে নিহত ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৫, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদেশ যাওয়া নিয়ে উপহাস করায় তর্কবিতর্ক, সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, এপ্রিল ১৩, ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে পারিবারিক বিরোধ ও বিদেশ যাওয়া নিয়ে বিতর্কে চাচাতো ভাইয়ের হাতে খুন হন জামাল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি।

শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার খাঁটিহাতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল ওই গ্রামের মধ্যপাড়ার শনু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, সন্ধ্যায় বাবুল ও তার চাচাতো ভাই জামালের সঙ্গে ছেলের বিদেশ যাওয়া নিয়ে উপহাস করায় দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে দুই পরিবারের সদস্যরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

একপর্যায়ে প্রতিপক্ষের ছোড়া ঢিলে জামাল গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন জামালকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা আছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ