ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি ফিলিপ ঢাকায় আসছেন আজ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ব্রিটিশ পররাষ্ট্রবিষয়ক আন্ডার সেক্রেটারি ফিলিপ ঢাকায় আসছেন আজ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন দপ্তরের স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন দুই দিনের সফরে সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকা আসছেন। ঢাকায় ব্রিটিশ হাইকমিশন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, এ সফরের মূল ফোকাস হলো যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশগ্রহণ। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

ব্রিটিশ হাইকমিশন আরও জানায়, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সংযোগ প্রতিষ্ঠায় আধুনিক অর্থনীতি, বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদারত্ব উন্নয়নের প্রতিফলন হলো এই কৌশলগত সংলাপ। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারত্ব, বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা ইস্যু, রোহিঙ্গা সংকট প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা, কোপ২৮ ও জলবায়ু অর্থায়নে যৌথ কাজে সহযোগিতা, জলবায়ু প্রভাবের সঙ্গে মানিয়ে চলা, যুক্তরাজ্যের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগ প্রস্তাব জোরদারে সুযোগ সৃষ্টি হবে। স্থায়ী আন্ডার সেক্রেটারি ঢাকায় অবস্থানকালে রাজনীতিবিদ, সুশীল সমাজের বিভিন্ন সংগঠন, ব্যবসায়ী নেতা এবং যুবসমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ