ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ অনুষ্টিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ৯, ২০২২ ৪:৪৮ অপরাহ্ণ

ঢাকায় বিএনপির কর্মীকে হত্যা, কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে সিনিয়র নেতাসহ কর্মীদের গণগ্রেফতার, হামলা, নির্যাতন, শান্তিপূর্ণ সমাবেশ করতে বাধা প্রদানসহ সারা দেশে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ তুলে যুক্তরাজ্যে বিক্ষোভ করেছেন বিএনপির স্থানীয় কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) স্থানীয় সময় দেড়টার দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন টেন ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ শুরু হয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ এই বিক্ষোভে নেতৃত্ব দেন।

শীত ও তুষারপাতের মধ্যেই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে নেতাকর্মীরা কর্মসূচিতে জড়ো হন।
জনতার আওয়াজ/আ আ