‘ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে ঐক্যবদ্ধ হোন’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ডিসেম্বর ২৩, ২০২৩ ৫:০৮ অপরাহ্ণ

১১০ স্পটে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ :
নিউজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেছেন, সরকার দেশে গণতন্ত্রের পরিবর্তে বাকশালতন্ত্র কায়েম করেছে। তারা কথিত নির্বাচনের নামে ভোট ডাকাতির মহোৎসবের মাধ্যমে দেশকে মাফিয়া রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু সচেতন জনতা তাদের সে ষড়যন্ত্র কখনোই বাস্তবায়ন হতে দেবে না বরং স্বতঃস্ফূর্তভাবে সরকারের পাতানো, সাজানো ও নীলনকশার নির্বাচন প্রতিরোধ করবে। তিনি ভাঁওতাবাজীর নির্বাচন প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার রাজধানীতে প্রহসনের নির্বাচন বর্জন, ভোটারদের ভোটদান থেকে বিরত, বিরোধীদল বিহীন কথিত নির্বাচন প্রত্যাখান এবং দেশের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর অঞ্চলের উদ্যোগে গণসংযোগ ও গণ সচেতনতামূলক লিফলেট মিরপুর ১, আনসার ক্যাম্প, ছাপাখানা ও মধ্য পাইকপাড়া বাজারে লিফলেট বিতরণ করা হয়।
এ সময় মহানগরী শূরা সদস্য অ্যাডভোকেট আ.হামিদ, জামায়াত নেতা অ্যাডভোকেট আ. রাকিব, মিরাজুল ইসলাম, ছাত্রনেতা হাসানুল বান্না, ফাহাদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহফুজুর রহমান বলেন, সরকার নিজেদের রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য দেশকে এক নৈরাজ্যকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। মূলত, এই সরকার কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের সহায়ক শক্তি ছিল না। স্বাধীনতা পরবর্তী সময়ে তারা দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল। আওয়ামী লীগ ২০০৮ সালে পাতানো ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে আদালতের রায়ের দোহাই দিয়ে গণতন্ত্র ও অবাধ নির্বাচনের রক্ষাকবজ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে অঘোষিত ফ্যাসিতন্ত্রে পরিণত করেছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই গণবিরোধী ও মাফিয়া সরকারের পতন ঘটিয়ে দেশে গণ প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করতে হবে। তিনি বাকশালীদের পতনের লক্ষ্যে আগামীকালের সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফল করতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান।
রাজধানীর বাড্ডায় জামায়াতের লিফলেট বিতরণ :
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও ভোট প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাটারা থানার উদ্যোগে আজ সকাল সাড়ে ৭টায় রাজধানীর মাদানি এভিনিউতে লিফলেট বিতরণ করা হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লার নেতৃত্বে উক্ত লিফলেট বিতরণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে মহানগরীর মজলিসে শূরা সদস্য আবু রোহান, জামায়াত নেতা মো: আব্দুল্লাহ, এম এ কাশেম, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিসহ স্থানীয় আরো অনেকেই উপস্থিত ছিলেন।
মিরপুর শেওড়া পাড়ায় লিফলেট বিতরণ :
প্রহসনের নির্বাচন বর্জনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তরের কাফরুল পশ্চিম থানার উদ্যোগে সহকারী সেক্রেটারী ডা. মো: ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে গনসংযোগ এবং লিফলেট বিতরন করেন। এতে উপস্থিত ছিলেন আবু রায়হান, আল মাহমুদ প্রমুখ।
গুলশানে লিফলেট বিতরণ :
কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে প্রহসনের নির্বাচন বর্জন ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গুলশান পূর্ব থানার উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এতে নেতৃত্ব দেন গুলশান পূর্ব যুব বিভাগের সভাপতি মিলন সরদার ও সেক্রেটারি রাহাত হোসেন।
মোহাম্মদপুর পশ্চিম :
প্রহসনের নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াত নেতা মারুফ বিল্লাহর নেতৃত্বে মোহাম্মদপুর এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়।
মগবাজার :
ডা. মো: সুলতান মাহমুদের নেতৃত্বে মগবাজারে লিফলেট বিতরণ করা হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজাউল করিম, আনোয়ার হোসেন, আশিক মাহমুদ-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
হাতিরঝিল :
হাতিরঝিল পশ্চিম থানার নয়াটোলা উত্তর ওয়ার্ডে লিফলেট বিতরণ করা হয়। জামায়াত নেতা ই কে হোসাইনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন আশিকুর রহমান, গোলাম সারওয়ার প্রমুখ।
শিল্পাঞ্চল থানা :
প্রহসনের নির্বাচন বর্জন, মানবাধিকার ভোটাধিকার এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিল্পাঞ্চল থানার উদ্যোগে থানা আমির এম এ উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন মহল্লায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়।
এতে জামায়াত নেতা রেজাউল করিম, আশিকুল ইসলাম, আ. রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদপুর মধ্য থানা :
প্রহসনের ডামি নির্বাচন বর্জনের ডাক দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজার এলাকায় গণসংযোগ পালন করা হয়েছে।
মোহাম্মাদপুর জোন পরিচালক জনাব জিয়াউল হাসানের নেতৃত্বে গণসংযোগে অন্যান্যের মধ্যে মোহাম্মদপুর মধ্য থানার আমির মশিউর রহমানসহ স্থানীয় জামায়াতের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
তেজগাঁও :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তেজগাঁও উত্তর থানার উদ্যোগে মহানগরী মজলিসে শূরা সদস্য এম এইচ উল্লাহর নেতৃত্বে দ্বিতীয় দিনের মতো বিভিন্ন মহল্লায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এতে জামায়াত নেতা নাসিফ, আবু এনামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মোহাম্মদপুর দক্ষিণ থানা :
ভোট অধিকার ও গণতন্ত্র পুন:উদ্ধারের জন্য প্রহসনে নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত রাখার জন্য ঢাকা উত্তর সিটির মোহাম্মদপুর দক্ষিণ থানার উদ্যোগে থানার আমির এস কে হোসেনের নেতৃত্বে মোহাম্মদপুর অঞ্চলের বাবরী মসজিদ, আজিজ খান ও জাফরাবাদ রোডের আশপাশে ‘ভোট বর্জন’ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
এতে থানা সেক্রেটারি নাঈম হাসান, আব্দুল্লাহ, আবু জর গিফারী প্রমুখ উপস্থিত ছিলেন।
কাফরুল দক্ষিণ থানা :
ইব্রাহিমপুর বর্ণমালা ওয়ার্ডের উদ্যোগে লিফট বিতরণ সম্পন্ন হয়েছে। এতে থানা সেক্রেটারি মুসআব মুহাইমিন, বর্ণমালা ওয়ার্ড সভাপতি কবির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাফরাবাদ :
মোহাম্মদপুর পশ্চিম থানার জাফরাবাদ ওয়ার্ডে প্রহসনের নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকার লক্ষ্যে ওয়ার্ড সভাপতি মশিউর রহমানের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি
জনতার আওয়াজ/আ আ