ভাঙচুর নয়, গণতন্ত্রের মাধ্যমে ফ্যাসিবাদের মোকাবিলা করতে হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ৭, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ধানমন্ডি ৩২ নম্বরসহ সারা দেশে বিভিন্ন স্থানে যে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় বলে এক বিবৃতিতে এসব জানিয়েছে জোনায়েদ সাকির নেতৃত্বাধীন দল গণসংহতি আন্দোলন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।
বিবৃতিতে বলা হয়, জনগণের অভ্যুত্থানে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্যে জনগণের ভেতরে যে ক্ষোভ তৈরি হয়েছে তার ফলে এসব ঘটনা ঘটেছে। কিন্তু ক্ষোভ প্রকাশের এই প্রক্রিয়া আমাদের গণতান্ত্রিক উত্তরণের পথকে সুগম না করে বরং তাকে জটিল করে তুলতে পারে।’
দলটির শীর্ষ এই দুই নেতা বলেন, আমরা জনগণের কাছে আহ্বান জানাই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদকে রাজনৈতিক আদর্শিকভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে ভূমিকা পালন করতে।
তারা আরও বলেন, সরকার থাকা অবস্থায় এরকম কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় এবং সরকারের অস্তিত্বকেই তা প্রশ্নবিদ্ধ করে। আমরা জুলাই গণহত্যার বিচার এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার তৎপরতা জোরদার করার আহ্বানও জানাই।
জনতার আওয়াজ/আ আ