ভাবির মান ভাঙাতে রওশন এরশাদের বাসায় গেলেন দেবর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ২৫, ২০২২ ৪:০৭ অপরাহ্ণ

ভাবির মান ভাঙাতে রওশন এরশাদের বাসায় গেলেন দেবর ও জাপা চেয়ারম্যান জি এম কাদের। আজ রোববার সকালে রওশনের বাসায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে নিয়ে যান বিরোধীদলের উপনেতা জি এম কাদের। পরে তাদের মধ্যে একটি বৈঠক হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বিরোধীদলের নেতা রওশনের পরামর্শ নিয়ে দল পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন জাপা চেয়ারম্যান। এ সময় মামলা প্রত্যাহার করারও অনুরোধ করেন তিনি।
অন্যদিকে আগামী ১ জানুয়ারি জাপার অনুষ্ঠেয় প্রতিষ্ঠাবার্ষিকী এক সঙ্গে পালনের প্রস্তাব দিয়েছেন রওশন এরশাদ।
জনতার আওয়াজ/আ আ