ভারত সফরে যাচ্ছেন আ’লীগের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুলাই ৩, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুলাই ৩, ২০২৩ ৫:৫৬ অপরাহ্ণ

জুলাইয়ের শেষ সপ্তাহে ভারত সফরে যাবে আওয়ামী লীগের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। নির্বাচনের আগে দল ও সরকারের সঙ্গে ভারতের যোগাযোগ মজবুত ও সম্পর্কের গুরুত্ব বাড়াতেই এ সফর ধারণা করা হচ্ছে।
একাধিক সূত্র জানায়, বিজেপি’র আমন্ত্রণে আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আরও থাকবেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য তারানা হালিম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত।
সফরে প্রতিনিধি দলটির ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সভাপতি জেপি নাড্ডা, বিজেপির সাধারণ সম্পাদকসহ আরও অনেকের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
আগামী সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে বলে আওয়ামী লীগ প্রতিনিধি দলের সফরটি বিশেষ গুরুত্ব বহন করে। এর আগে, গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধি দল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করেন।
জনতার আওয়াজ/আ আ