ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে ইংল্যান্ড - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৫:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ৫:৩৮ অপরাহ্ণ

 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনালের সম্ভাবনা তৈরি হয়েছিল আগেই। গতকাল বাবর আজমের দল নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা নির্ধারনী ম্যাচে পা দিয়ে রেখেছিল। কিন্তু আজ ভারত সেই পথে হাঁটতে পারলো না। ইংল্যান্ডের দুই ওপেনারের কাছে পাত্তা পেলো না রোহিত শর্মার দল। ফলে ২৪ বল ও ১০ উইকেট হাতে রেখেই ভারতকে উড়িয়ে ফাইনালে উঠে গেল ইংলিশরা।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেড ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করেছিল ভারত। জবাবে রান তাড়া করতে নেমে ১৬ ওভারেই বিনা উইকেটে ১৭০ রান করে জয়ের বন্দরে পৌঁছে গেল জস বাটলারের দল। এই জয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে উঠে গেল তারা।

আগামী রোববার (১৩ নভেম্বর) শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে তাদের প্রতিপক্ষ ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ