ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বুটেক্স শিক্ষার্থীরা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বুটেক্স শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ২২, ২০২৪ ৪:০৮ অপরাহ্ণ

 

বুটেক্স প্রতিনিধি

বাংলাদেশ ও ভারতের অভ্যন্তর দিয়ে প্রবাহিত নদীর উপর ভারতের ত্রিপুরায় নির্মিত বাঁধ খুলে দিয়েছে ভারত। ফলে বাংলাদেশের কুমিল্লা, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র বন্যা। এতে সম্পদের ক্ষতিসহ সাধারণ মানুষ মারা যাচ্ছেন।

বৃহস্পতিবার (২২আগস্ট) রাত ১টায় তারই প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।

মিছিলটি বুটেক্সের জিএমএজি ওসমানী হল থেকে শুরু হয়ে প্রথমে বুটেক্সের শহীদ আজিজ হলে যায়। তারপর সেখান থেকে সাতরাস্তা হয়ে বুটেক্সের প্রধান ফটকের সামনে যায় এবং সর্বশেষ জিএমএজি ওসমানী হলে গিয়ে শেষ হয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, প্রতিবছর খরার সময় ভারত তাদের বাঁধের মাধ্যমে নদীর পানি আটকে রাখে এবং বর্ষার মৌসুমে তারা বাঁধের গেট খুলে দেয়। ফলে খরার মৌসুমে খরা তীব্র আকার ধারণ করে এবং বর্ষার মৌসুমে বাংলাদেশে বন্যার সৃষ্টি হয়। যার ফলস্বরূপ দেশকে অনেক ক্ষতির মুখে পড়তে হয়। যা আমাদেরকে অর্থনৈতিকভাবে বার বার পিছিয়ে দিচ্ছে।

শিক্ষার্থীরা আরো বলেন, এ বছর বর্ষার মৌসুমে ভারত ত্রিপুরায় বাংলাদেশ ও ভারতের উপর দিয়ে চলমান নদীর উপর নির্মিত বাঁধ খুলে দিয়েছে। তাই বাংলাদেশের কুমিল্লা, ফেনী সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র বন্যার সৃষ্টি হয়েছে। ফলে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং বিভিন্ন সম্পদের ক্ষতিসাধন হচ্ছে। তাছাড়া এই সমস্যার কথা ফেসবুকে পোস্ট করার কারণে আবারার ফাহাদকে ছাত্রলীগ কর্তৃক তীব্র নির্যাতনের শিকার হতে হয়। যার জন্য সে মৃত্যুর কোলে ঢোলে পড়ে।

মিছিলে শিক্ষার্থীরা বাংলাদেশের প্রতি ভারতের এই অবিচারের নিন্দা জানায় ও একটি কার্যকরী পানিবণ্টন চুক্তি করার জন্য আহবান করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ