ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা কামাল আটক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা কামাল আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ

 

সিলেট প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশের অভ্যন্তর থেকে জৈন্তাপুর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে আটক করেছে বিজিবি।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গোয়াবাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করে বিজিবির জৈন্তাপুর বিওপির টহল দল।

বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী।

স্থানীয় সূত্রে জানা যায়, কামাল আহমদ শনিবার সন্ধ্যার দিকে স্থানীয় কিছু মানুষের সহযোগিতায় লুঙ্গি ও হেলমেট পড়ে গোয়াবাড়ি সীমান্ত এলাকার ১২৯২ মেইন পিলার দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন। তখন তাকে চিনতে পেরে স্থানীয়রা আটক করে। পরে দ্রুত ঘটনাস্থলে বিজিবি টহল টিম পৌঁছে কামাল আহমদকে আটক করে নিয়ে আসে। এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে কামাল আহমদকে মারধরের চেষ্টা করে।

শাহপরান থানায় কামাল আহমদের বিরুদ্ধে মামলা থাকায় তাকে জৈন্তাপুর থানা থেকে শাহপরান থানায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ