ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে বিমান বিধ্বস্তে অন্তত ১৩৩ জন নিহত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুন ১২, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ

 

ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ১৩৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদমাধ্যম নিউজ-১৮-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিলেন। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানটিতে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলি। ওই দৃশ্য একটি ক্যামেরায় ধরা পড়ে, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, বিমানটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। সেখানে এমবিবিএস শিক্ষার্থীরা থাকতেন। দুর্ঘটনার ভয়াবহতায় ছাত্রাবাসের বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু শিক্ষার্থীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ