ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

 

বেনাপোল প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে কারা ভোগ শেষে দু’দেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে তিন বাংলাদেশি নাগরিক। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা কলকাতার বাগদা থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং পরবর্তীতে কলকাতা সেন্ট্রাল কারাগারে এক বছর পাঁচ মাস সাজাভোগ শেষে দু’দেশ সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরার অনুমোদন পায়।

দেশে ফেরত আসা তিনজন হলেন- লক্ষ্মীপুর জেলা সদরের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে মলি বেগম (৩৬), একই এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে ইউসুফ আলী (৪৩) ও চট্টগ্রাম জেলার বাইজিদ থানার আলিনগর আমিন জুটমিল এলাকার ইউসুফ আলীর মেয়ে রোনা বেগম (৩২)।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, এরা দালালের সহায়তায় ২০২১ সালের ২১ মার্চ রাতে অবৈধপথে ভারতে প্রবেশ করেন। পরে ২০২৪ সালের ৩০ এপ্রিল ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে আদালতের রায়ে কারাভোগ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ হোসেন মুন্সী জানান, আইনিপ্রক্রিয়া শেষে তাদেরকে বেনাপোল পোর্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, থানার আইনি প্রক্রিয়ার পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে নিজ নিজ পরিবারের কাছে ফেরত পাঠানোর জন্য গ্রহণ করেছে।

জাস্টিস এন্ড কেয়ারের ফিল্ড ফেসিলেট্রেটর শফিকুল ইসলাম জানান, ভারতে পাচারের শিকার এসকল নর-নারীরা পাচারকারী দালালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সহায়তা চাইলে তাদের মানবাধিকার সংস্থা জাস্টিস এন্ড কেয়ার থেকে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ