ভালুকায় ইউএনও’র সাথে সাংস্কৃতিক ফোরাম নেতৃবৃন্দের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ১০:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ২২, ২০২৪ ১১:১৭ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী নূর খানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভালুকা সাংস্কৃতিক ফোরামের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বিকেলে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হলে নতুন কমিটিকে স্বাগত জানিয়ে নির্বাহী কর্মকর্তা আলী নূর খান বলেন,দুই ফোরাম এক হওয়ায় আমরা অনেক খুশি হয়েছি। আশাকরি আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধ সংস্কৃতি কর্মীদের নিয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান উপহার দেয়া যাবে। তিনি উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং সফলতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ফোরামের সভাপতি আলী আহসান কবীর, সহ সভাপতি উসমান গনি তুহিন,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,যুগ্ম সম্পাদক আশিকুর রহমান শ্রাবণ, কোষাধ্যক্ষ মওলাদ হোসেন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুজন খান ,নির্বাহী সদস্য প্রবীর ভৌমিক,ডাকাতিয়া স্বরলিপি সাংস্কৃতিক একাডেমির পরিচালক আবু হানিফ,দোলন চাঁপা সঙ্গীত একাডেমী পরিচালক জয়া চক্রবর্তীসহ অন্যরা।
জনতার আওয়াজ/আ আ