ভালুকায় থানার মোড়ে আন্ডারপাস নির্মান দাবীতে মানববন্ধন : স্মারকলিপি - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালুকায় থানার মোড়ে আন্ডারপাস নির্মান দাবীতে মানববন্ধন : স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুলাই ৬, ২০২২ ২:৩৫ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি

ঢাকা-ময়মনসিংহ ফোরলেন মহাসড়কে ভালুকা থানার মোড় এলাকায় আন্ডারপাস রাস্তা নির্মানের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা-গফরগাঁও সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে পৌর এলাকাসহ উপজেলার বিরুনীয়া,রাজৈ ও ভালুকা ইউনিয়নের কয়েক শতাধিক লোকজন অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন শেষে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ভালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব আমিন খান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন পাঠান,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রতন মন্ডল, উপজেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মদ উল্লাহ খান মৃদুল, শরিফ আহাম্মেদ,শাখাওয়াত হোসেন, ইউপি সদস্য আসাদ, রাসেল সহ অন্যান্যরা।

স্থানীয়দের দাবী মহাসড়কটির এলাকা অত্যন্ত জনবহুল অধ্যুষিত হওয়ায় প্রতিদিন ভালুকা বাজারসহ কয়েকটি ইউনিয়নের শত শত লোকজনকে ফোরলেন সড়ক পাড়ি দিয়ে চলাচল করতে হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত হাজারো ছাত্র-ছাত্রী প্রতিদিন মহাসড়কটি পাড়ি দিয়ে স্কুল কলেজে যাতায়াত করে। মহাসড়কটিতে জনচলাচলের কোন আয়োজন না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দিতে গিয়ে প্রায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। লোকজন মারা যাওয়ার ঘটনাসহ পঙ্গুত্ব বরণ করছে।

এ অবস্থায় আন্ডার পাস নির্মিত হলে জনগনের রাস্তা পারাপারের ঝক্কি ঝামেলা থাকবে না। তাই অবিলম্বে এ ব্যাবস্থা গ্রহন করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ