ভালো না হলে আপনাদের এমন পরিণ‌তি হবে ইতিহাসের পুনরাবৃত্তি হবে - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালো না হলে আপনাদের এমন পরিণ‌তি হবে ইতিহাসের পুনরাবৃত্তি হবে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১০, ২০২৩ ৯:৪৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের উদ্দেশ্য বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, এখনও সময় আছে ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। ভালো না হলে আপনাদের এমন পরিণ‌তি হবে ইতিহাসের পুনরাবৃত্তি হবে।

সোমবার (১০ জুলাই) জামালপুরে এক সমাবেশ তিনি এসব কথা বলেন।

আলাল বলেন, ‘আওয়ামী লীগ এর অনেক ক্ষমতা জিনিসপত্রের দাম কমিয়ে ক্ষমতা দেখান না? চাউলের দাম ১০ টাকা কেজি করে ক্ষমতা দেখান। আওয়ামী লীগ বলেছিল ঘরে ঘরে চাকরি দিবেন। চাকরি তো দিতে পারেন নাই। ঘরে ঘরে মামলা দিয়েছে। আপনাদের এত ক্ষমতা মামলার বেলায় না দেখাইয়া জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের চাকরি দিয়ে দেখালে মানুষ আপনাদের সম্মান করতো।’

আওয়ামী লীগের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা ময়লা, পাথর, কয়লা, সার খান। রির্জাভ খান এমনকি গরু চুরির টাকাও খান। এই যে অন্যায় দুর্নীতি করে সাধারণ মানুষদেরকে কষ্টে রেখেছেন এখনো সময় আছে সংশোধিত হন। সংশোধিত না হলে আপনাদের এমন করুণ করে নিতে হবে যে ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এখনও সময় আছে ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না।

সমাবেশে বিএনপির সহ-দপ্তর সম্পাদক ইমরান সালে প্রিন্সসহ জামালপুর জেলা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ‌্য, জামালপু‌রে এক মামলায় ২৩ জুলাই ২০২৩ তা‌রিখ পর্যন্ত অস্থায়ী জা‌মিন দি‌য়ে‌ছে জামালপুর দায়রা জজ আদালত মোয়া‌জ্জেম হো‌সেন আলাল কে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ