ভালোবাসার গল্পে পরীমণি ‘বুকিং’! - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভালোবাসার গল্পে পরীমণি ‘বুকিং’!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেত্রী পরীমণি ও অভিনেতা এবিএম সুমন। তাদের নিয়ে নিরেট রোমান্টিক গল্প বানাচ্ছেন আলোচিত তরুণ নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

আসন্ন ভালোবাসা দিবসের বিশেষ আকর্ষণ হিসেবে সুমন-পরীমণির এই কনটেন্টটির নাম ‘বুকিং’। যা বঙ্গ অ্যাপে মুক্তি পাবে। নির্মাতা জানান, এটি হবে ফিল গুড লাভ স্টোরি।

ভালোবাসা দিবসকে সামনে রেখে ‘লাভ স্টোরিস’ নামে কয়েকটি গল্পে অ্যান্থলজি ফিল্ম নির্মাণ করছে বঙ্গ। সেগুলোর মধ্যে একটি হচ্ছে ‘বুকিং’।

বঙ্গের চিফ কনন্টেন অফিসার মুশফিকুর রহমান বলেন, বছরজুড়ে নানা উৎসবে দর্শকদের জন্য বঙ্গ ব্যতিক্রম সব কন্টেন নিয়ে আসে। তারই একটি প্রয়াস হচ্ছে লাভ স্টোরিস।

আসন্ন ভালোবাসা দিবসে দর্শকদের উপহার দিতে ‘লাভ স্টোরিস’ সিরিজ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। কয়েকটি গল্পের মধ্যে অন্যতম হচ্ছে ‘বুকিং’। আমরা বিশ্বাস করি, আমাদের এই কাজটি দর্শকরা পছন্দ করবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ