ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

 ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৯:২৫ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি 

পবিত্র মাহে রমজানে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে আশ্রিত গরীব-দুস্থ রোহিঙ্গাদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) ভাসানচরের আশ্রয়ণ প্রকল্প-৩ এ ৯ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহযোগীতায় রোহিঙ্গাদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তৈল বিতরণ করা হয়।

ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের ৯ এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ডইন্টেলিজেন্স) মো. নুরুল আফছার ভূঁইয়া, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এ.কে.এম ফসিহুর রহমান প্রমূখ।

মাহে রমজানে ভাসানচরের গরিব ও দুস্থ রোহিঙ্গারা ইফতার ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে উদ্ভাসিত হন এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ