ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন উপভোগ করলেন জাইমা রহমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন উপভোগ করলেন জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

সোমবার (৩০ মার্চ) বিকাল ৩টার দিকে অধিবেশন শুরু হলে ভিভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন তিনি। এরপর প্রথম সারিতে বসে সংসদের কার্যক্রম দেখেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উনি (জাইমা রহমান) বিকালে যখন অধিবেশন শুরু হয়েছে, তখন থেকেই আছেন। সংসদ অধিবেশনের প্রথম কর্মসূচি প্রশ্নোত্তর পর্বও তিনি দেখছেন।

এদিকে সংসদে একটি ল্যাপটপও নিয়ে এসেছেন ব্যারিস্টার জাইমা রহমান। অধিবেশনের ফাঁকে তাকে সেই ল্যাপটপে কাজও করতে দেখা গেছে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসেছিল। ওইদিনও মা জুবাইদা রহমানের সঙ্গে সংসদের ভিভিআইপি লাউঞ্জে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেছিলেন জাইমা রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ