ভীমখালী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভীমখালী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১০:০৬ অপরাহ্ণ

 

তাহের আহমেদ – জামালগঞ্জ থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালগঞ্জ উপজেলা শাখার উদ্যেগে ভীমখালী ইউনিয়ন কৃষকদলের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ভীমখালী ইউনিয়ন কৃষক দলের আহবায়ক নুর আহমদ,
উদ্ভোদন করেন সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলহাজ্ব শফিকুর রহমান সাহেব
আমন্ত্রিত অতিথি সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্না আহবায়ক সাইফুজ্জামান উকিল আলী।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ মোবারক হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব আসাদ নুর সাদী, যুগ্ন আহবায়ক আাবু সাদাত মোহাম্মদ সায়েম, যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম,যুগ্ম আহবায়ক আফজাল হোসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তাহের ভীমখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহ সভাপতি মুতিউর রহমান জামালগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রনেতা শাকিব আহমেদ রিয়াত। উপস্থিত ছিলেন জামালগঞ্জ সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক এবাদুল হোসেন, সাচনা বাজার ইউনিয়ন কৃষক দলের আহবায়ক রাজা মিয়া, সদর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব আবু তালাম বক্কর যুবদল নেতা নবীর হোসেন ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলকে সুসংগঠিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সর্বস্তরের জনগণকে আহবান জানান। সভাটি সঞ্চালনা করেন ভীমখালী ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মহিম উদ্দিন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ