ভুঁইফোড় অ্যাজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:২৬, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভুঁইফোড় অ্যাজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ২, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ২, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ

 

কুটনৈতিক প্রতিবেদক
ছবিঃ সংগৃহীত
বিদেশে কর্মী পাঠানো ভুঁইফোড়দের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ভুঁইফোড় অ্যাজেন্সির তথ্য দিতে জেলা প্রশাসকদের এক মাস সময় দেওয়া হয়েছে। এসব অ্যাজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি চ্যালেঞ্জ নিয়েছি। এছাড়া প্রবাসীদের নানা অভিযোগ নিরসনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে একটি ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রবাসীদের যে কোনো সমস্যা ও সমাধান নিয়ে কাজ করবে এই কমিটি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ