ভূতকে বিয়ে করলেন গায়িকা, অতঃপর… - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভূতকে বিয়ে করলেন গায়িকা, অতঃপর…

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:৪১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ব্রিটিশ গায়িকা ও গীতিকার রকার ব্রোকার্ড ৪০ বছর বয়সে ঘটালেন এক অদ্ভূত কাণ্ড। তিনি ভিক্টোরিয়ান যুগের একটি ভূতকে বিয়ে করেছিলেন। একটি সৈনিক ভূত, যাকে তিনি ভালোবেসে অ্যাডোয়ার্ডো নামে ডাকতেন। ব্রোকার্ডের মতে, তাদের প্রেমের গল্পটি একটি রাতে শুরু হয়েছিল যখন অ্যাডোয়ার্ডো রহস্যজনকভাবে তার বেডরুমে হাজির হয়। ৫ মাসের মধ্যে তাদের মধ্যে সম্পর্ক গাঢ় হতে শুরু করে।

২০২২ সালে হ্যালোউইনের ভয়ঙ্কর রাতে দুজনে ভালোবাসার প্রতিশ্রুতি বিনিময় করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের বিবাহের অগ্রগতির সঙ্গে অদ্ভুত এবং অস্থির ঘটনাগুলো সামনে আসতে শুরু করে। ব্রোকার্ড প্রকাশ করেছেন যে তাদের হানিমুন চলাকালীন ওয়েলসের ব্যারি আইল্যান্ডে অ্যাডোয়ার্ডোর আচরণ অপ্রত্যাশিত ছিল। তারমধ্যে অধিকারবোধ হঠাৎ তীব্র হয়ে ওঠে।

আমেরিকান অভিনেত্রী মেরিলিন মনরোর প্রতি তার আসক্তি বাড়তে থাকে। অ্যাডোয়ার্ডো নাকি মাঝে মধ্যে কয়েক দিনের জন্য অদৃশ্য হয়ে যেত। সে চ্যানেল-৫ সুগন্ধি ব্যবহার করত। যখন দীর্ঘদিন বাদে সে ফিরে আসত তার দেহের সুগন্ধির ঘ্রাণ পেতেন ব্রোকার্ড।

তিনি মাঝে মধ্যেই অ্যাডোয়ার্ডোর সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করতেন কিন্তু তাতে লাভ হতো না। অ্যাডোয়ার্ডোর রাগে অস্থির হয়ে উঠতেন ব্রোকার্ড। ধীরে ধীরে এই ভৌতিক সম্পর্ক থেকে বেরিয়ে আসতে এক্সরসিজমের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন ব্রোকার্ড।

এক্সরসিজম প্রক্রিয়ার সময় অ্যাডোয়ার্ডো এবং একটি শিশুর চিৎকারের শব্দ তাকে মানসিকভাবে উদ্‌ভ্রান্ত করতে শুরু করে। অবশেষে পরিস্থিতি বিবাহ বিচ্ছেদের দিকে পৌঁছে যায়।

ব্রোকার্ড এই কার্য সম্পাদন করার জন্য একটি শারীরিক মাধ্যমের সাহায্য চেয়েছিলেন। ঘণ্টার পর ঘণ্টা কঠোর প্রচেষ্টা অনুসরণ করে শেষ পর্যন্ত অ্যাডোয়ার্ডোকে তার জীবন থেকে বের করে দিতে সফল হন ব্রোকার্ড। অ্যাডোয়ার্ডোর অস্থির আত্মাকে জীবন থেকে তাড়ানোর পর মুক্তির স্বাদ অনুভব করেন ব্রোকার্ড।

অ্যাডোয়ার্ডো জীবন থেকে চলে যাওয়ার পর জীবন এখন আরও আনন্দময় ও উদ্বেগহীন হয়ে উঠেছে বলে জানাচ্ছেন ব্রোকার্ড। ব্রোকার্ড এজন্য জাস্ট আদার নামের একটি গানও লিখেছেন।- স্কাই নিউজ

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ