ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ২৪, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের সাথে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের আউটার সিগনালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে, ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছে।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন,‘আজ ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী। হৃদয়বিদারক এই ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত ও শোকার্ত। প্রতিনিয়ত সড়ক, রেল ও নৌ-দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানী ঘটলেও সরকারের সেদিকে ভ্রুক্ষেপ নেই।

আজ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার যাতে শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে কায়মনোবাক্যে কামনা করছি। আমি আজকের ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি।

নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনাসহ আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ