ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৩১, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে দুইটার দিকে রংপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনির্মর্য় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভা রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের র্সম্মেলনকক্ষে অর্নুষ্ঠিত হয়।

জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, “খুব শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। আপনারা হেল্প করবেন, কোথাও যদি কোনো রকম কারচুপি হয়, সঙ্গে সঙ্গে জানাবেন, আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব।”

নির্বাচন সুষ্ঠু হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে জায়গায় যে রকম ব্যবস্থা নেওয়ার, ওই ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া হয়েছে। আজকের মতবিনিময় সভায় সেই আলোচনা হয়েছে। একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন হবে।”

মতবিনিময় সভায় রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী ও জেলা প্রশাসকেরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ