ভোট বর্জনের আহ্বান জামালপুরে যুবদলের লিফলেট বিতরণ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোট বর্জনের আহ্বান জামালপুরে যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২৯, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির ডাকে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জন এবং একদফা দাবিতে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে জামালপুরে জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খানের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

তৃতীয় ধাপের প্রথম দিনে শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে জামালপুর কলেজ রোড এলাকায় বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের তত্ত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।

লিফলেট বিতরণকালে মো. সোহেল রানা খান বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের একটি পাতানো, একতরফা নির্বাচনের আয়োজন করেছে। এই ‘নির্বাচনী তামাশা’ জনগণ ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে।

এ সময় তিনি জনসাধারণকে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন দেশের স্বার্থে ভোট বর্জন করে বাড়িতে থেকে পরিবার-পরিজনকে সময় দেওয়ার আহ্বান জানান।

এর আগে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রথম ও দ্বিতীয় ধাপেও মো. সোহেল রানা খানের নেতৃত্বে জামালপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ