ভোটার এলাকায় নুসরাত জাহান বিরোধী পোস্টার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটার এলাকায় নুসরাত জাহান বিরোধী পোস্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ২৯, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

কয়েকমাস পরেই ভারতের লোকসভা নির্বাচন। তার আগেই পোস্টারে ছেয়ে গেছে টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের ভোট এলাকা বসিরহাট। সেখানে বলা হয়েছে, বহিরাগত বা তারকা নয়, প্রার্থী হিসেবে চাই শিক্ষিত কাউকে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে বসিরহাটের মিনাখাঁ বিধানসভার অন্তর্গত হাড়োয়া ব্লকের কুলটি গ্রাম পঞ্চায়েতের কুলটি-সহ বিভিন্ন এলাকায় দেখা যায় নুসরাত জাহানবিরোধী পোস্টার।

পোস্টারে লেখা, ‘লোকসভার প্রার্থী হিসেবে বহিরাগত কাউকে চাই না।’ কোনো পোস্টারে লেখা, ‘অভিনেত্রী বা অভিনেতা নয়, সৎ ও শিক্ষিত মানুষ চাই।’ নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ, বসিরহাট লোকসভা কেন্দ্র। লোকসভা ভোটের আগে এ পোস্টার নিয়ে রীতিমতো অস্বস্তিতে তৃণমূল।

এ বিষয়ে হাড়োয়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মাধ‍্যক্ষ বাহার আলি বলেন, শুনেছি একাধিক পোস্টার লাগানো হয়েছে। এখানকার সংসদ সদস্যের ওপর ক্ষোভ থাকতে পারে মানুষের। আমরা চাই ঘরের ছেলেমেয়েকেই এখানে প্রার্থী করা হোক।

কুলটি গ্রাম পঞ্চায়েতের প্রধান হাবিব মোল্লা বলেন, পোস্টার কে লাগিয়েছে জানি না। আমরা চাই, এলাকার মানুষ, কাজের মানুষ। ভদ্র মানুষ হলে আমাদের ভালো হয়। সে মহিলা হতে পারে,পুরুষও হতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ