ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ না হলে জুলাই সনদ নিয়ে শঙ্কা নাহিদ ইসলামের - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোটের অনুপাতে সংসদের উচ্চকক্ষ না হলে জুলাই সনদ নিয়ে শঙ্কা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৮, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের উচ্চকক্ষ ভোটের অনুপাতে হতে হবে, এ বিষয়ে ঐকমত্য না হলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ সোমবার জামালপুরে এ কথা বলেন তিনি। দেশব্যাপী দলটির চলমান কর্মসূচির অংশ হিসেবে সেখানে যান এনসিপির নেতা-কর্মীরা।

নাহিদ ইসলাম বলেন, ‘উচ্চকক্ষটা ভোটের অনুপাতে হতে হবে, পিআর অনুসারে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না। উচ্চকক্ষ আমাদের ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয়ে এখনো ঐকমত্য আসেনি।’

তিনি বলেন, ‘সে বিষয়ে ঐকমত্য না এলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কিনা, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমাদের জায়গা থেকে আমরা বলেছি, এই বিষয়ে ঐকমত্য আসার পরে আমরা জুলাই সনদের বিষয়টা বিবেচনা করব।’

এছাড়া সেখানে চব্বিশের জুলাইয়ে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথেও দেখা করেন তিনি।

সূত্র : বিবিসি

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ