ভোলায় তুলার গুদামসহ তিনটি বসতঘর ভস্মীভূত, একজনের মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় তুলার গুদামসহ তিনটি বসতঘর ভস্মীভূত, একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ৮:৪১ পূর্বাহ্ণ

 

ভোলার শহরের ওয়েস্টার্ন পাড়া সাগর বেকারি এলাকায় সোমবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে তুলার গুদামসহ তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফয়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ইব্রাহিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ধোয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগুন লেগে কারও মৃত্যু হয়নি। তবে ইব্রাহিম নামে এক ব্যক্তি আগুন দেখতে এসে মারা গেছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ