ভোলায় ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় ৮ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩ ৯:৫৫ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধি॥
ভোলার ইলিশায় ৮ কেজি গাঁজাসহ মো. মোবারক হোসেন (৩১) ও আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মো. মোবারক হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জগন্নাথ দীঘি ইউনিয়নের কোদালিয়া ৩ নং ওয়ার্ড এলাকার মফিজুরের ছেলে ও আব্দুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চিওড়া ইউনিয়নের ঘোষতলের আব্দুল হালিমের ছেলে। পুলিশ জানিয়েছেন তারা আন্তঃজেলা মাদক চোরাকারবারী দলের সক্রিয় সদস্য।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বলেন, মঙ্গলবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই গোলাম মোস্তফা, এএসআই সুজন মাঝি , এ এস আই গুলজার ও সঙ্গীয় ফোর্স সহ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. মোবারক হোসেন ও আব্দুল লতিফ ভূঁইয়া নামের দুই যুবকে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে। আজ বুধবার সকালে তাদেরকে আদালতে সোর্পদ করা হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ