ভোলার চরফ্যাশনে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার চরফ্যাশনে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৮:৪৬ অপরাহ্ণ

 

ভোলা প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন মো. আব্বাস (২২) নামের এক ছাত্রদল নেতার উপর হামলা করেছে রাকিব নামের এক সন্ত্রাসী। হামলায় ছাত্রদল নেতা আব্বাস আহত হয়েছে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের খাস পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আব্বাস উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ২ ওয়ার্ডের চর আফজাল গ্রামের আব্দুল ছোবাহান ঢালীর ছেলে।

ভুক্তভোগী ছাত্রদল নেতা আব্বাস জানান, শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলের যোগে চরফ্যাশন শহরে উদ্দেশ্যে রওয়ানা দিয়ে খাস পুকুরপাড় এলাকার চৌমাথায় আসলে সন্ত্রাসী রাকিব তার মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনা কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ