ভোলার মনপুরায় যুবদলের দোয়া-মোনাজাত অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলার মনপুরায় যুবদলের দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২ ৮:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২২, ২০২২ ৮:০০ অপরাহ্ণ

 

কামরুজ্জামান শাহীন,ভোলা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু’র মমতাময়ী মা’য়ের সুস্থতা ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি, চরফ্যাশন-মনপুরার মা, মাটি ও মানুষের নেতা মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সহ সকল নেতাকর্মীদের দ্রুত মুক্তি কামনায় মনপুরা উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) বাদ আসর উপজেলার হাজীরহাট উত্তর বাজার জামে মসজিদে এ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
মনপুরা উপজেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. সামসুদ্দিন মোল্লার সভাপতিত্বে এসময় মনপুরা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল খালেক সেলিম মোল্লা, মনপুরা উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সদস্য সচিব মো. আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মো. সিহাব উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. শহিদুল আলম শাহীন সহ মনপুরা উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেকাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ