ভোলায় পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা নুরে আলম মারা গেছেন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ভোলায় পুলিশের গুলিতে আহত ছাত্রদল নেতা নুরে আলম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৩, ২০২২ ৪:১৩ অপরাহ্ণ

 

ভোলায় বিএনপি নেতাদের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের গুলিতে আহত জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম মারা গেছেন। তিনি রাজধানীর গ্রীনরোডে কমপোর্ট হাসপাতালে লাইফ সার্পোটে চিকিৎসাধীন ছিলেন।

আজ বুধবার (০৩ আগস্ট) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উল্লেখ্য- গত রোববার (৩১ জুলাই) বেলা ১১ টার দিকে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি’র আয়োজনে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে বিনা উস্কানিতে পুলিশ হঠাৎ লাঠিচার্জ ও নির্বিচারে নেতাকর্মীর উপর গুলিবর্ষণ করেন। এসময় পুলিশের গুলিতে সেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম নিহত হন ও জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমসহ শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। আহতদের ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে নুরে আলমের অবস্থা সংকটাপন্ন হওয়ায় বরিশাল রেফার করেন। পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ