মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধি ॥ প্রতিষ্ঠার ১০তম বর্ষে ঢাকা বিভাগের শীর্ষে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ,কুচকাওয়াজ,সাহিত্য সংস্কৃতিপ্রতিযোগিতা ও পুরস্কার বিতরন ১৪ ফেব্রুয়ারী সোমবার সকাল সাড়ে ১০টায় মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। পুলিশের সাবেক মহা পরিদর্শক মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা একেএম শহিদুল হক প্রধান অতিথি হিসেবে এ ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এম ফরিদ আল হোসাইন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর ট্রাস্টি বোর্ডের সদস্য পুনাক এর সাবেক সভানেত্রী বেগম শামসুন্নাহার, পুলিশ সুপার সাইফুল হক, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর ট্রাস্টি বোর্ডের সদস্য একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, নড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ এর ট্রাস্টি বোর্ডের সদস্য আলহাজ একেএম নুরুল হক । এ অনুষ্ঠানে শিক্ষক,শিক্ষিকা,শিক্ষার্থীবৃন্দঅভিভাবক মুক্তিযোদ্ধা ও সুধীজন অংশ নেয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি একেএম শহিদুল হক বলেন, আমাদের প্রতিষ্ঠানের মূলনীতি হচ্ছে শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম,এ গুন গুলো তোমরা হৃদয়ে ধারন করবে। পাশাপাশি খেলাধূলা ও শরীরচর্চায় নিজেকে নিয়োজিত রাখবে।
জনতার আওয়াজ/আ আ