মতিঝিলে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ, আটক ১ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মতিঝিলে ছাত্রদলের মিছিলে হামলার অভিযোগ, আটক ১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৬, ২০২৩ ৬:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
একদফার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ডাকা দেশব্যাপী চলমান দশম দফার অবরোধ সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে পুলিশের হামলায় তা ছত্রভঙ্গ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ছাত্রদল নেতারা জানান, বুধবার (০৬ ডিসেম্বর) সকালে মতিঝিলের শাপলা চত্বর থেকে মিছিলটি শুরু হয়। এরপর মিছিলটি নটরডেম কলেজের দিকে এগিয়ে যাওয়ার সময় পেছন থেকে ডিবি পুলিশ ও বিজিবি বাধা দিলে তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজানকে আটক করে এবং বেশ কয়েকজন আহত হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুমের তত্ত্বাবধানে এই মিছিল হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান শাওন ও আশিক রহমান, সহসাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শরীফ প্রধান শুভ, ঢাকা জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব সজিব রায়হান।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক তারেক হাসান মামুন, আমান উল্লাহ আমান, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় একাত্তর হলো ছাত্রদলের সাধারণ সম্পাদক বি এম কাউসার, সহসভাপতি আলমগীর হোসেন আলম, তানভীর আজাদী সাকিব, পল্লীকবি জসিমউদদীন হল ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবিদুল ইসলাম খান, প্রচার সম্পাদক (যুগ্ম-সম্পাদক পদমর্যাদা) তানভীর বারী হামীম, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ওবায়দুল্লাহ রিদওয়ান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রদলের যুগ্ম-সম্পাদক শরীফ উদ্দীন সরকার; ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবউদ্দিন ইমন, সহসাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রাসেল, সহদপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সহসম্পাদক আসাদুল হক আসাদ, ইমন ইকবাল সদস্য, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান মিছিলে উপস্থিত ছিলেন। মিছিলে আরও ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মো. উবায়দুল্লাহ্ নাঈম, সহসভাপতি মো. আব্দুল মোতালেব, সহসাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান; ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য সাইফুল ইসলাম সজিবসহ অনেকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ