মব সৃষ্টির বিরুদ্ধে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে আছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৪, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মব সৃষ্টির বিরুদ্ধে ডিএমপি জিরো টলারেন্স নীতিতে আছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর বিভিন্ন এলাকায় মব সৃষ্টির বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশ জিরো টলারেন্স নীতিতে আছে বলে জানিয়েছেন রমনা পুলিশের ডিসি মাসুদ আলম।

বুধবার (২১ মে) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ডিসি মাসুদ বলেন, মব সৃষ্টির বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। কারণ আইজিপি ও ডিএমপির কড়া নির্দেশ কোনো মব সৃষ্টি করতে দেওয়া যাবে না।

সোমবার রাতে ধানমন্ডিতে মব সৃষ্টি করে গোলাম মোস্তফা নামের এক ব্যক্তির বাসায় ভাঙচুরের ঘটনায় তিন সমন্বয়ককে আটকের পর ছেড়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে আর মব সৃষ্টি বা এ ধরনের কাজ করবেন না বলে আটককৃত তিনজন মুচলেকা দিয়েছেন। পরে তাদের পুলিশ ছেড়ে দেয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ