ময়মনসিংহে পৃথক ঘটনায় নিহত :২
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৮, ২০২৪ ২:২৪ অপরাহ্ণ

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পতনের পর বিচ্ছিন্ন ঘটনায় ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই জন নিহত হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে পৌর শহরের কাচাঁবাজারে ও মঙ্গলবার রাতে শহরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পৌরশহরের ষোলহাসিয়া গ্রামের মিরু মিয়ার ছেলে জসিম উদ্দিন (৩৫) ও
গফরগাঁও ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের বাবুল আকন্দের ছেলে সবুজ মিয়া (৩০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পৌর শহরের কাচাঁবাজার এলাকায় দুর্বৃত্তরা জসিম উদ্দিনকে কুপিয়ে গুরুতর জগম করে। পরে স্বজনরা খোঁজ পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এদিক বিকেলে পৌর শহরের কাচাঁবাজারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এর আগে মঙ্গলবার রাতে শহরে কেবি সড়কে সবুজ মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আবু বক্কর সিদ্দিক বলেন,
পৃথক ঘটনায় দুজন নিহত হওয়ার ঘটনা জানতে পেরেছি। তবে নিজেদের নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ যায়নি।
জনতার আওয়াজ/আ আ