ময়মনসিংহে বন‍্যা দুর্গতদের মাঝে মহানগর যুবদলের ত্রাণ বিতরণ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে বন‍্যা দুর্গতদের মাঝে মহানগর যুবদলের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ২:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ১১, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট ও নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় পানিবন্দী হয়ে চরম অসহায় হয়ে পড়েছে এলাকার বাসিন্দারা। সেসব এলাকার বন‍্যা দুর্গতদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ত্রাণ বিতরণ করেছে ময়মনসিংহ মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধলামূলাগাও ইউনিকোড পাঁচ শতাধিক বানভাসি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। বানভাসি মানুষের মাঝে বিতরণ করা ত্রাণ সামগ্রীর মাঝে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি ও দিয়াশলাই।

এ সময় বন‍্যা দুর্গতদের উদ্দেশ‍্যে ময়মনসিংহ মহানগর যুবদলের সভাপতি বারবার কারানির্যাতিত যুবনেতা মোজাম্মেল হক টুটু বলেন, দেশের যেকোন দুর্যোগে বিএনপি পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলের সর্বস্তরের নেতাকর্মীরা রাতদিন বন‍্যার্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আগামী দিনের বিএনপির এধরনের কর্মকাণ্ড অব‍্যাহত থাকবে।

বানভাসি মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় ময়মনসিংহ মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি মো: রুহুল আমিন, মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ও কারান্তরীন যুবনেতা আসাদুজ্জামান আরমান, যুবদল নেতা ইমন, রিয়ান, মোস্তফা, রাসেল সরকার, রবিন, চঞ্চল, সাকিব, মাহিমসহ বানভাসি এলাকার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বানভাসি মানুষের উদ্দেশ্য মহানগর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আরমান বলেন, দেশের গণমানুষের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এ উদ্যোগ সবসময় থাকবে। ইনশাআল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ