ময়মনসিংহে শিক্ষার্থী সাগরসহ শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৩২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহে শিক্ষার্থী সাগরসহ শহীদদের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ২৮, ২০২৪ ৮:৩৮ অপরাহ্ণ

 

আনিসুর রহমান ফারুক, ময়মনসিংহ :
বিগত ছাত্রজনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী রিদওয়ান হাসান সাগরসহ সকল শহীদদের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।

বুধবার (২৮ আগষ্ট) বাদ আছর নগরীর আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় এই দোয়া মাহফিল করা হয়।

নিহত সাগরের বন্ধু জাকারিয়া, ছোটন ও মোবারক এই দোয়া মাহফিলের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগর বিএনপির জ‍্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম, কায়কোবাদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি খন্দকার মাসুদুল হক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল আমীন খসরু, যুবনেতা রাজীব খান পাঠান রনি, স্বেচ্ছাসেবক দলনেতা চান মাহমুদ প্রমূখ।

দোয়া মাহফিলে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিগত ১৯ জুলাই ময়মনসিংহে ছাত্রজনতার আন্দোলনে শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগরকে গুলি করে হত্যা জড়িত এমপি শান্তকে (ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত) অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় শহীদ ছাত্র-জনতার আত্মা শান্তি পাবে না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ