ময়মনসিংহের ভালুকায় মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ময়মনসিংহের ভালুকায় মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৬, ২০২২ ৮:৫৪ পূর্বাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক, বিশেষ প্রতিনিধি
মাদক সেবন রোধ করি সুস্থ সুন্দর জীবন গড়ি এ শ্লোগানে ময়মনসিংহের ভালুকায় অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র‌্যালী ও আলোচনা সভা। রোববার দুপুরে ভালুকা উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,মডেল থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সহ অন্যরা। মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ