মরহুমা ফেরদৌসী বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মরহুমা ফেরদৌসী বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ৭, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ

 

পাবনা শহরের থানা পাড়া রোডের হেলেন কটেজে বিএনপি মিডিয়া সেলের সদস্য ও ছবির গল্পের প্রতিষ্ঠাকালিন উপদেষ্টা সাংবাদিক আতিকুর রহমান রুমনের মা ও এফ এইচ ফাউন্ডেশনের চেয়ারম্যান মরহুমা ফেরদৌসী বেগমের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ছবির গল্পের প্রতিষ্ঠাতা ও জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সার্বিক ব্যবস্থাপনায় ছবির গল্পের আয়োজনে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক নূর মোহাম্মদ মাসুম বগা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার শামীম, রেহানুল ইসলাম বুলাল, সাবেক দপ্তর সম্পাদক জহরুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইকরামুল হক লিমন, পাবনা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সরকার, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক আবু রায়হান নয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সদস্য এস এম আদনান উদ্দিন, জাসাস নেতা সিরাজুল ইসলাম হিরা, আব্দুল মোমিন বিপ্লব, মানবাধিকার কর্মী তানভীর তাহরাত, সাংবাদিক এস এ পারভেজ, প্রমুখ।
দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত ও হেদায়েত এর বাণী স্বরুপ আলোচনা করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও বক্তা শামসের আলী হেলাল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ