মস্কো উৎসবে প্রশংসিত জয়ার ‘পেয়ারার সুবাস’ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মস্কো উৎসবে প্রশংসিত জয়ার ‘পেয়ারার সুবাস’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৬, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

মস্কো ফিল্ম ফেস্টিভ্যালের ৪৫ তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে ইতোমধ্যে নির্বাচিত হয়েছে নুরুল আলম আতিক পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। ২৬ এপ্রিল মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৩ এ চলচ্চিত্রটির আন্তর্জাতিক প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনের। আলফা আই প্রযোজিত এই সিনেমায় সহ-প্রযোজক হিসেবে আছে চরকি।

এই উচ্ছ্বাস প্রকাশ করে নন্দিত অভিনেত্রী জয়া আহসান আজ (২৬ এপ্রিল) তার ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন। লিখেছেন, ‘আমাদের সকলের খুব কাছের ছবি, নুরুল আলম আতিক পরিচালিত, আলফা আই স্টুডিওজ প্রযোজিত, সহ প্রযোজনায় চরকি। আমার অভিনীত পেয়ারার সুবাস আজ বিকেল ৪ টা থেকে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতামূলক বিভাগে প্রদর্শিত হবে। শুধু তাই না, আগামীকাল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত শেষ ছবি হিসেবেও সন্ধ্যা ৭ টা থেকে প্রদর্শিত হবে এই ছবি। গতকাল আমাদের এই ছবির সাংবাদিক সম্মেলন ছিল, সেখানে সাংবাদিক ও ফিল্ম সমালোচক মহলে আমাদের ছবি নিয়ে যে উদ্দীপনা আমরা দেখেছি, তাতে আমি সত্যি আপ্লুত। এখন অপেক্ষা ছবির স্ক্রিনিং এর, মস্কোর চলচ্চিত্র প্রেমী মানুষের কাছ থেকে এই ছবি সম্পর্কে দুর্দান্ত ও সংবেদনশীল প্রত্যুত্তর পাবো আশা রাখি। মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যে সম্মান দিয়েছে পেয়ারার সুবাস কে, আমাদের প্রত্যেককে, তা সত্যিই খুব আন্তরিক হয়ে রইল। সকলকে ভালোবাসা, অভিনন্দন’।

প্রসঙ্গত, ‘পেয়ারার সুবাস’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেত্রী জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, সুষমা সরকার, নূর ইমরান মিঠু, মাহমুদ আলম সহ অনেকেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ