মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিএনপির বিজয় র‌্যালি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার বিএনপির বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৫, ২০২৩ ৮:০৯ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি করবে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই ঘোষণা দেন।

রিজভী বলেন, সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন নেতাকর্মীরা।

এছাড়াও দুপুর ১টার দিকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপস্থিত হয়ে র‌্যালি বের করবেন। র‌্যালিটি নয়া পল্টন থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে জানিয়েছেন বিএনপির এই মুখপাত্র।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ