মা ও ২ ছেলেকে কুপিয়ে হত্যা, বেঁচে রইল ছোট্ট ওজিহা - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

মা ও ২ ছেলেকে কুপিয়ে হত্যা, বেঁচে রইল ছোট্ট ওজিহা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, অক্টোবর ১৭, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। আইয়ূরপুর ইউনিয়নের চরছয়ানী দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), ছেলে মাহিন (১৪), মহিন (৭)। এ সময় সাত মাস বয়সী শিশু ওজিহাকে অক্ষত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেকি আক্তার দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তাদের বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাসায় কাজ করতে আসা গৃহপরিচালিকা জেসমিন আক্তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। দরজা না খোলায় পাশের বাড়ির জেকি আক্তারের জায়ের কাছ থেকে চাবি নিয়ে প্রধান ফটক খুলে ভেতরে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এ সময় আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।

পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে জেকি আক্তার ও বড় ছেলে মাহিনের মরদেহ এবং পাশের বাথরুমে ছোট ছেলে মহিনের মরদেহ দেখতে পায়।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মাথায় কোপের চিহ্ন পাওয়া গেছে মা ও বড় ছেলের।

ধারণা করা হচ্ছে, ভোরের দিকে পূর্বপরিকল্পিতভাবে কেউ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ